ইসরাইলি হামলা বন্ধে আন্তর্জাতিক সহায়তার আহ্বান লেবাননের প্রধানমন্ত্রীর

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম | ছবি: সংগৃহীত
0

লেবাননে ইসরাইলের সামরিক অভিযান বন্ধে সব বন্ধু দেশও পক্ষের প্রতি সব ধরনের সম্ভাব্য উপায়ে সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সম্প্রতি বড় পরিসরের বিমান হামলার পর তিনি এই আহ্বান জানান।

এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘ইসরাইল তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে, যা ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হচ্ছে এবং লেবাননের বিভিন্ন অংশে বিশেষ করে রাজধানী বৈরুতে নিরস্ত্র বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।’

আরও পড়ুন:

লেবাননে সবচেয়ে বড় হামলার বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) এক বিবৃতির পর এ আহ্বান জানান তিনি।

নাওয়াফ সালাম বলেন, ‘আইডিএফয়ের এই তৎপরতা আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে।’

তিনি আরও বলেন, ‘লেবাননের সব বন্ধুদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—সব উপলভ্য উপায়ে আমাদের ওপর এসব আগ্রাসন বন্ধ করতে সহায়তা করুন।’

ইএ