লেবাননে ‘গুরুতর যুদ্ধবিরতির নিয়ম লঙ্ঘন’ নিয়ে উদ্বেগ পাকিস্তান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর

0

লেবাননে ‘গুরুতর যুদ্ধবিরতি নিয়ম লঙ্ঘন’ নিয়ে উদ্বেগ জানিয়েছেন পাকিস্তান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রকাশিত বিবৃতিতে এ কথা জানানো হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এদিকে ফ্রান্সের জ্যঁ-নোয়েল বারো ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে ফোনালাপে বারো বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিক পথ তৈরির ক্ষেত্রে ফ্রান্স পাকিস্তানের প্রচেষ্টাকে সমর্থন করে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘দুই নেতা লেবাননে সংঘটিত গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন ও তা মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।’

আরও পড়ুন:

এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহান্তে পাকিস্তানে হওয়ার কথা থাকা শান্তি আলোচনার আগে এলো। তবে আলোচনা আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এএম