লেবানন-ইসরাইল সম্পর্কের মধ্যে মূল ‘সমস্যা’ হিজবুল্লাহ: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

0

ইসরাইলের সঙ্গে লেবাননের সম্পর্কের মধ্যে মূল ‘সমস্যা’ হলো হিজবুল্লাহ এমনটা মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটন ডিসিতে পরে আজ দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার আগে সার বলেন, ইসরাইল লেবাননের সঙ্গে ‘শান্তি ও স্বাভাবিকীকরণ’ চায়। সাংবাদিকদের তিনি বলেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে বড় কোনো বিরোধ নেই। সমস্যা হলো হিজবুল্লাহ।’

মন্ত্রী আরও বলেন, ‘ইসরাইলের নিরাপত্তার জন্য যে সমস্যা, সেটিই লেবাননের সার্বভৌমত্বের জন্য সমস্যা।একই সমস্যা হলো হিজবুল্লাহ।’

আরও পড়ুন:

মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইলি হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, আর বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

আজকের বৈঠকটি ১৯৯৩ সালের পর এ ধরনের প্রথম আলোচনা। এতে মধ্যস্থতা করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি ও লেবাননি রাষ্ট্রদূতও থাকবেন।

এএম