সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেয়াদ আরও বাড়তে পারে। যদিও তার কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণাল। এর আগে, ট্রাম্পও বলেছিলেন যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং পাকিস্তান উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে।
তবে ইরানের পারমাণবিক শক্তি কমিশনের প্রধান জানিয়েছেন, এবারের আলোচনা ইরানের অধিকার ও স্বার্থের প্রতি শ্রদ্ধার ওপর নির্ভর করছে।
আরও পড়ুন:
এদিকে রেড ক্রিসেন্ট ক্রিসেন্ট কর্মীদের সঙ্গে বৈঠক শেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। অপরদিকে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধের বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউস।
এছাড়া ট্রম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে আবারও ব্যর্থ হয়েছে বলেও জানা যায়।





