‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নে দলীয় লোক থাকবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
0

‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নের জন্য কোনো দলীয় লোক থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যামিলি কার্ডের মনিটরিংয়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

আজ (সোমবার, ১৫ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভা শেষে এসব কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডের টাকা কোনোভাবেই যাতে পরিবারের পুরুষের কাছে না যায়, সেটিও কঠোরভাবে নজরদারি করা হবে।’

আরও পড়ুন:

মন্ত্রী আরও বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ প্রকল্প দেশের দরিদ্র পরিবারের জীবনযাপনের মানোন্নয়নের জন্য।’

এসময় তিনি আরও বলেন, ‘ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির অর্থনীতিতে নিয়ে যাওয়া হবে বাজেটের চ্যালেঞ্জ।’

এবারের বাজেট যাতে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় সে লক্ষ্যে বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

এসএইচ