আজ (বুধবার, ২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খলিলুর রহমান বলেন, ‘কূটনীতিতে আমরা আন্দাজে কাজ করি না। আমরা বাস্তবতার ভিত্তিতে কাজ করি, এটা মনে রাখবেন। কারও সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে। চীনে আমাদের অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, ভালো। আমরা আশা করবো সেই সফরটিও অত্যন্ত ভালো হোক।’
তিনি আরও বলেন, ‘এই যে মার্কিন দূত আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অব স্টেটের দেখা হয়েছে। এই ইন্টারেকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। বাংলাদেশের সঙ্গে তো একটা দেশের না, বহু দেশের সম্পর্ক আছে। এটা তো স্ত্রী ও সতিনের মধ্যে মারামারি নয়। এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক, যেখানে আমাদের স্বার্থ আমরা সেখানে যাবো।’
মার্কিন দূতের আগমন ঘিরে কোন চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না।’
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সৌজন্য সাক্ষাৎ। সরকারিভাবে এই প্রথম পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করলেন। আমরা বিশেষ কোনও ইস্যু নিয়ে এবার কথা বলিনি। আমাদের মধ্যে যে বিষয়গুলো আছে, আগামীতে সেসব নিয়ে আমরা আলোচনা করবো। আমরা দুজনেই আশা প্রকাশ করেছি, আগামী দিনগুলোতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবো।’





