শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প

সাফ চ্যাম্পিয়নশিপ
সাফ চ্যাম্পিয়নশিপ | ছবি: সংগৃহীত
0

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। যোগ দিয়েছেন বেশিরভাগ খেলোয়াড়।

আজ (রোববার, ২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আবাসিক ক্যাম্পের জন্য জড়ো হন ফুটবলাররা।

ইনজুরি ফেরত তপু বর্মন যোগ দিয়েছেন প্রথম দিনেই। দলের সঙ্গে না এলেও পরবর্তীতে টিম হোটেলে এসেছেন ফয়সাল আহমেদ ফাহিম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সব খেলোয়াড়ই যোগ দিয়েছেন ক্যাম্পে।

তবে আসেননি শুকি ইতোফোসা। ফর্টিস এফসির দলের সঙ্গে গতকাল রাতেই ঢাকা এলেও এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি জাপান বংশোদ্ভুত এই ফুটবলার। ধারণা করা হচ্ছে, বিকেল নাগাদ ক্যাম্পে রিপোর্ট করবেন তারা।

এফএস