ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ জন নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় মো. জুনায়েদ (২৫) ও শাহ আলম (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৫ মে) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার সোহাগপুর বাস স্ট্যান্ডের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক জানান, দুপুরে আশুগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন জুনায়েদ ও শাহ আলম। পথিমধ্যে পেছন দিক থেকে সিলেট অভিমুখী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুনায়েদ ও শাহ আলম মারা যান।

আরও পড়ুন:

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

এসএস