পাঁচ বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ; দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা

সূর্যের ছবি
সূর্যের ছবি | ছবি: সংগৃহীত
0

দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ এবং চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। এছাড়া দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ৪ জুন) দুপুরে মুঠোফোনে তিনি এসব তথ্য জানান। এসময় তিনি আরও জানান, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে প্রচণ্ড গরমে জনজীবনে অস্বস্তি বিরাজমান।

আরও পড়ুন:

এছাড়া রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং ভ্যাপসা গরম অনুভূত হবে উল্লেখ করে তিনি জানান, আজ দেশের দিনাজপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

সবশেষে তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এ বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’ বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

এসএইচ