বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে হাফেজ আজিজুল হককে বহিষ্কার করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার, ৭ এপ্রিল) ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির নেতৃত্বে হাফেজ আজিজুল হকের মালিকানাধীন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় অবস্থিত মের্সাস সোয়াদ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন:
এসময় সংগ্রহ ও বিক্রয়ের হিসেবে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোলের গরমিল পাওয়া যায়। পেট্রোল কালোবাজারের ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মো. উসমান গণির পুত্র।
এ ঘটনায় ভ্রমমাণ আদালতের কর্মকর্তা মো. আফসারুল ইসলাম (২৭) বাদী হয়ে গৌরীপুর থানার মামলা দায়ের করেন। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান।
তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫/২৫ ডি ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হক বলেন, ‘ভ্রমমাণ আদালতে তার ম্যানেজার সঠিক তথ্য উপস্থাপন করতে পারেনি। কয়েকদিন হয়েছে তার নিয়োগ হয়েছে। তিনি যে পরিমাণ তেল পেয়েছেন, তার সবটুকুই বিক্রি করেছেন।’
মামলা সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব বাজার ডিপো থেকে মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন চলতি মাসের ১, ২ ও ৩ তারিখ ১৩ হাজার ৫০০ লিটার করে ৪০ হাজার ৫০০ লিটার পেট্রোল, ৬ ও ৭ এপ্রিল ৯ হাজার লিটার করে ১৮ হাজার লিটারসহ সর্বমোট ৫৮হাজার ৫০০ লিটার পেট্রোল বরাদ্দ পায়।
আরও পড়ুন:
গ্রেপ্তারকৃত ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত ভ্রমমাণ আদালতকে নিশ্চিত করে,
চলতি মাসে এ পর্যন্ত ৯ হাজার লিটার পেট্রোল বিতরণ করা হয়েছে। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয়, ফিলিং স্টেশনটি অসৎভাবে তেল ব্যবসা বা অবৈধ মজুদের সঙ্গে জড়িত রয়েছে।
তেল বিতরণে নিয়োজিত তদারকি কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চলতি মাসে ৩ এপ্রিল আমাকে অবগত করা হয় পেট্রোল বরাদ্দ পেয়েছে। যা ৪ এপ্রিল বিতরণ করা হয়।’





